সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক
দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

ডেস্ক ‍রিপোর্ট  : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিদেশী মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ১৭ বোতল ও এসি ব্লাক ৮ বোতল আইস ভদকা ব্র্যান্ডের ভারতীয় মদ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ দুর্গাপুরের নলুয়াপাড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত এলাকার মেইন পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, ফান্দা নামক এলাকায় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

1

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার স

4

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

5

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

9

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

10

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নি

11

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

12

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

15

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

16

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

20