সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 

ad-img

নিহতরা হলেন, মো. ইউসুফের মেয়ে খাদিজা আক্তার (৮) ও সোহাগ হোসেনের মেয়ে সোহানা (৯)। তারা একে অপরের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে খাদিজা ও সোহানা খেলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্বজনরা তাদের খোঁজখুজি করে কোথাও না পেলে স্বজনরা বাড়ির পাশে পুকুরে নেমে খোঁজ করে। পুকুরে ডুবন্ত অবস্থায় প্রথমে খাদিজাকে খুঁজে পান তারা। এরপর খাদিজাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর কিছুক্ষণ পর একই পুকুর থেকে অপর শিশু সোহানার মরদেহও উদ্ধার করা হয়। 

ad-img

এদিন রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে। নিহত শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

5

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

13

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

14

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

15

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

16

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

17

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

18

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

19

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

20