সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে অবহেলার মুহূর্তে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। বালতির পানিতে পড়ে প্রাণ হারিয়েছে মাত্র ১১ মাস বয়সী শিশু নাদিয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে শেষ রক্ষা হয়নি-কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

গ্রামীণ দরিদ্র পরিবারটির একমাত্র সন্তান হারানোর ব্যথা ছুঁয়ে গেছে স্থানীয় মানুষজনকে। তারা বলছেন-অবহেলার ক্ষুদ্রতম মুহূর্তও কখনো কখনো জীবন কেড়ে নেয়, তাই ঘরে ছোট শিশু থাকলে নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা জরুরি।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

4

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

5

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

6

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

7

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

8

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

15

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

16

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

17

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

18

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20