সুসঙ্গ বার্তা
প্রকাশ: ৩ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান
গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

জামাল তালুকদার : শিক্ষক সমাজের অবদানকে সম্মান জানাতে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বাকলজোড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্প্রতি গুজিরকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ পাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিন, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, গুজিরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ফরিন্দ্র চন্দ্র দে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক মমতাজ উদ্দিন। পরে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামালের হাতে মানপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুমিত সরকার ও জাহিদুল হাসান লিপু। 

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

2

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

3

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

4

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফি

5

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

6

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দ

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

16

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

17

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

18

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

19

সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

20