সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন
দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সারাদেশে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। এরই ধারাবহিকতায় সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌরসভায় গ্রাম ও মহল্লা কমিটি গঠন শুরু করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে গ্রাম কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে ডাকুমারা ঈদগাঁ মাঠে শত শত নেতাকর্মীদের অংশগ্রহনে আয়োজিত আলোচনা সভায়, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিমের সঞ্চালনায়, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি শাহাদাত হোসেন হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ:সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা মো. নুরুল হক, মো. রওশান আলী, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, সদস্য সচিব স¤্রাট গণি সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে, বিএনপি নেতা ও সাবেক কমিশনার সাচ্চু পেয়াদা কে সভাপতি ও গোপাল চন্দ্র সাহা কে সাধারণ সম্পাদক করে ৫০১ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়

বক্তারা বলেন, বিএনপি দেশ ও জনগণের দল। যে কারনে সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থেকে মাঠ পর্যায়ে ধানের শীষের প্রার্থী, মানবিক নেতা, ব্যারিস্টার কায়সার কামাল কে বিপুলভোটে বিজয়ী করতে সকলেই অঙ্গীকার ব্যাক্ত করেন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

1

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নি

4

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

7

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

8

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফি

9

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সা

10

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী ন

11

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

14

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

15

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যাল

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20