সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহায়তা প্রদান

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহায়তা প্রদান
দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি জোরদার করতে অগ্রিম মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করেছে কারিতাস বাংলাদেশ। ২৮ এপ্রিল মঙ্গলবার “নেত্রকোণা জেলায় দুর্যোগের পূর্ব প্রস্তুতির জন্য অগ্রিম মানবিক সহায়তা কার্যক্রম (Alert: B0-71)” প্রকল্পের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। স্ট্যাট ফান্ড বাংলাদেশের সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার মোট ৫৫২ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে গাঁওকান্দিয়া ইউনিয়নে ২৩২ জন এবং কাকৈরগড়া ইউনিয়নে ৩২০ জন উপকারভোগী এ সহায়তা পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট) মিসেস রোজী রংমা। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রশাসক, গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ) মো. ফজলুর রহমান, সমবায় কর্মকর্তা (প্রশাসক, কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ) বিজন কান্তি ধর, কৃষি কর্মকর্তা ছবি দাস, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এবং কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মীরা। আয়োজকরা জানান, দুর্যোগের আগাম ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রস্তুত করতে এ ধরনের অগ্রিম সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

2

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

7

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

8

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

9

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দ

12

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

13

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা

14

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

15

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

16

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

17

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

20