সুসঙ্গ বার্তা
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় শাহীন চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন সোমেশ্বরী নদীতে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। স্থানীয় সুত্রে জানাগেছে, রোববার সকালে ওই এলাকার শিবার বাড়ির সামনে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরবর্তিতে পুলিশে খবর দেয়া হয়। এ বিষয়টি গ্রামে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কিভাবে শাহীন চৌধুরীর মৃত্যু হয়েছে এবং মরদেহ কিভাবে সোমেশ্বরী নদীর পাড়ে এসে ভাসতে থাকে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ সময় মরদেহটি শনাক্ত করেন নিহতের ভাই কায়সার আহমেদ চৌধুরী। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। মৃত্যু নিয়ে কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

1

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

2

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

3

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

4

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

5

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

6

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার স

7

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

8

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

15

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

16

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

19

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

20