সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিহত মো. ইউনুস
নিহত মো. ইউনুস

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কায় মো. ইউনুস (১০) নামে এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

এর আগে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস ভেন্নাকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেন্নাকান্দা চৌরাস্তা এলাকার স্থানীয় একটি মাদরাসার ছাত্র মো. ইউনুস। মাদরাসা ছুটি হলে দুপুরে খাবারের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইউনুস। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশু ইউনুসকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা মো. এমদাদুল হক জানান, প্রতিদিনের মতো আজ দুপুরেও মাদরাসা থেকে দুপুরের খাবারের জন্য বাড়ির দিকে যাচ্ছিল আমার ভাগ্নে ইউনুস। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।  এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, নিহতের দাদা ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘাতক অটোচালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

1

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

2

বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার

3

লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

4

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

5

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

6

কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩

7

দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন

8

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার

9

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

10

কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত

11

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা

12

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

13

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

14

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

15

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

16

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

17

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহায়তা প্রদান

18

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

19

বিদ্যুৎ বিভ্রাটে পাঠদান ব্যাহত-সমাধানে এগিয়ে এলেন ডেপুটি স্পিকার

20
সদ্য খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩ দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার