সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ডেস্ক রিপোর্ট : ‘‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জন ক্রসওয়েল খকসি‘র সভাপতিত্বে, সংস্থার উপজেলা কোঅর্ডিনেটর পল সুকান্ত বিশ্বাস এর সঞ্চালনায়, প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি মো: মেহান মিয়া, সংস্থার ফাইন্যান্স অফিসার পল সুকান্ত বিশ্বাস প্রমুখ। এছাড়া কবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এরপর থেকে সারাবিশ্বেই এই দিনে পালিত হয়ে আসছে বিশ্ব মানবাধিকার দিবস। বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের গড় হার ৫০ শতাংশ অর্থাৎ এখনো অর্ধেক মানুষকে নিবন্ধন না থাকার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার পেতে বেগ পেতে হচ্ছে। নিবন্ধনহীনতা দেশে শিশুশ্রম, বাল্যবিবাহ, মানবপাচারসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনকে ত্বরান্বিত করছে। একইভাবে, মৃত্যু নিবন্ধন না থাকায় উত্তরাধিকার প্রমাণেও জটিলতা সৃষ্টি হচ্ছে। আইন সংস্কারের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম জনবান্ধব করতে হবে, যাতে কোনো মানুষই পরিচয়হীন না থাকে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সকল মৌলিক অধিকার সমানভাবে ভোগ করতে পারে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে সহায়তা করতে আহবান জানানো হয়।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

5

সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

8

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

11

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

12

পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু চক্র: কৃষি উপদেষ্টা

13

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

14

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

18

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

19

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

20