সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেখ শামীম : আগামী জাতীয় নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার নির্বাচন”— এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে দুর্গাপুর উপজেলার সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “সবার আগে বাংলাদেশ—এই নীতিতে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের পরিবারে ঢাল হিসেবে দাঁড়াবে, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করবে।”
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং দুর্নীতিকে চিরতরে বিদায় জানাতে বিএনপি কাজ করবে। নেত্রকোনা-১ আসনকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “একটি দল সাধারণ মানুষের কাছে জান্নাতে যাওয়ার টিকিট হিসেবে ভোট চাইছে—এ ধরনের বিভ্রান্তিকর ও ন্যায্যতাবর্জিত বক্তব্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, আগামী নির্বাচন একটি বড় চ্যালেঞ্জের নির্বাচন—জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষকে রক্ষা করার, সীমান্ত অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করার এবং তারেক রহমান ঘোষিত উন্নয়ন-ভিশন বাস্তবায়নের নির্বাচন।
তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তরুণদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সীমান্ত অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা হবে।
“আমি আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে তা অক্ষরে অক্ষরে পালন করবো—ইনশাআল্লাহ,” বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, অতীতে কোনো সরকার শ্রমিকদের প্রকৃত কল্যাণে কাজ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে ভাতা ও সরকারি সুবিধা পেতে আর দলীয় নেতা বা জনপ্রতিনিধির তোষামোদ করতে হবে না।
“আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। আল্লাহর নামে শপথ করে বলছি—নেত্রকোনা-১ আসনকে একটি শ্রমিকবান্ধব, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবো,” বলেন তিনি।
নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক সাধারণ ভোটার ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জমিয়তে ইসলাম ও এর অঙ্গসংগঠনের নেতারা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত ভোটাররা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা ঘটনায় জড়িত সেই গৃহকর্মী আয়েশা গ্র

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সা

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

মদনে হাওর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

6

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

7

নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক : প্রধান উ

8

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

9

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

10

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

11

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু চক্র: কৃষি উপদেষ্টা

14

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

17

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

20