সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

কেন্দুয়ায় র‍্যাবের  মাদকবিরোধী অভিযানে  আটক ৩
কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল :  নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় র‍্যাব-১৪ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
র‍্যাব জানায়, আটককৃতদের মধ্যে রয়েছেন—
জিয়াউর রহমান জিয়া, যিনি কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য বলে পরিচিত। তার সঙ্গে আরও দুইজন সহযোগী নাজিম ও লিটন আটক হন।
অভিযান শেষে আটক তিনজন, উদ্ধারকৃত ৭২ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী পিকআপ ভ্যানটি র‍্যাব-১৪ এর পক্ষ থেকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাব সদস্য বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানানো হয়।
বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

1

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

2

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

3

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

6

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

7

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

8

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

9

সুস্থ থাকতে কখন খাবেন খাবার দুপুরের?

10

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

11

পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু চক্র: কৃষি উপদেষ্টা

12

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

15

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফি

16

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

18

নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

19

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

20