সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার
পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা। আজ দিনব্যাপী এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়। একটি প্রচার গাড়িতে করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এ কার্যক্রম চালানো হয়।
জুলাই আন্দোলনে কলমাকান্দা উপজেলার নেতৃত্বদানকারী জহিরুল ইসলাম মামুনের নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ এসেছে। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলমাকান্দায় বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ গণভোটকে কেন্দ্র করে প্রচারণা ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

1

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সা

2

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

3

বিদ্যুৎ বিভ্রাটে পাঠদান ব্যাহত-সমাধানে এগিয়ে এলেন ডেপুটি স্প

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

6

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

7

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

8

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

11

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দ

13

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

16

আপেলের বীজ কতটা বিষাক্ত? চিবিয়ে খেলে কী হতে পারে?

17

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

18

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

19

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

20