সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিহত মো. ইউনুস
নিহত মো. ইউনুস

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কায় মো. ইউনুস (১০) নামে এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

এর আগে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস ভেন্নাকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেন্নাকান্দা চৌরাস্তা এলাকার স্থানীয় একটি মাদরাসার ছাত্র মো. ইউনুস। মাদরাসা ছুটি হলে দুপুরে খাবারের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইউনুস। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশু ইউনুসকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা মো. এমদাদুল হক জানান, প্রতিদিনের মতো আজ দুপুরেও মাদরাসা থেকে দুপুরের খাবারের জন্য বাড়ির দিকে যাচ্ছিল আমার ভাগ্নে ইউনুস। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।  এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, নিহতের দাদা ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘাতক অটোচালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জি

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

বিদ্যুৎ বিভ্রাটে পাঠদান ব্যাহত-সমাধানে এগিয়ে এলেন ডেপুটি স্প

4

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যাল

5

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা

6

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

7

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক : প্রধান উ

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

12

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

13

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এড কলেজের বার্ষিক পুরষ্

14

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

17

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

18

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

19

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

20